Main Menu

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় বিজিবি সদস্যের মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) এক সদস্য নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার গুচ্ছগ্রাম নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্য রমজান আলী (২২) গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি এলাকার সুলতান মিয়ার ছেলে। এ ঘটনায় একই এলাকার সাহাব উদ্দিন নামের তার আরেক বন্ধু গুরুতর আহত হয়েছে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি রমজান তার কর্মস্থল চট্রগ্রামের বরকল উপজেলা থেকে এক মাসের ছুটি নিয়ে গ্রামের বাড়ি নলজুড়িতে আসেন। মঙ্গলবার রাতে তিনি ৪নং বাংলাবাজার এলাকায় বন্ধুদের সাথে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে এক আত্নীয়ের বাসায় যান।

অনুষ্ঠান শেষে তারা চার জন বন্ধু মিলে দু’টি মোটর সাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি ফেরার পথে রমজান ও সাহাব উদ্দিনকে বহনকারী মোটর সাইকেলটি গুচ্ছ গ্রাম নামক স্থানে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারের সাথে সজোড়ে ধাক্কা লাগে।

এসময় তারা মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. মাইনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed