মাধবপুরে চোরাই কাঠসহ পিকআপ জব্দ
ছনি চৌধুরী, হবিগঞ্জ থেকে: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ৪১ সেফটি চোরাই সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। এসময় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
বুধবার (১৭ জানুয়ারি) ভোররাতে উপজেলার তেলিয়াপাড়া বাগান এলাকা থেকে এই কাঠ জব্দ করেন তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার হাবিবুর রহমানসহ বিজিবির কয়েকজন সদস্য।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিকায়ন লেফট্যানেন্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, অভিযান আঁচ করতে পেরে গাছ চোরেরা পালিয়ে যায়। এ সময় একটি পিকআপ ভ্যানসহ ৪১ সিএফটি সেগুন কাট জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ১ লাখ ২৩ হাজার টাকা।
Related News
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed