হবিগঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ছনি চৌধুরী, হবিগঞ্জ থেকে: হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে জান্নাতুল নাঈম (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে তার নিজগৃহ থেকে লাশটি উদ্ধার করা হয়। জান্নাতুল উপজেলার নিজামপুর ইউনিয়নের কালকারচক গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী।
খোজ নিয়ে জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতেও খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে জান্নাতুল নাঈম। বুধবার সকালে তার রুম থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াছিনুল হক, লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
Related News
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক মিয়া (২৫) নামে এক সিরামিক কারখানার শ্রমিকেরRead More
হবিগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর টমটমকে ওভারটেক করতে গিয়ে বাস ও মোটরসাইকেলেরRead More



Comments are Closed