সিলেটে ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বুধবার বাদ জোহর হযরত শাহজালাল (র:) মাজার মসজিদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযয়েছে।
জোহরের নামাজ শেষে অনুষ্টিত মিলাদ পরবর্তী দোয়া মাহফিলে জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করা হয়। পাশাপাশি ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, গাড়ী চালক আনসার আলীর সন্ধান কামনা করে মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির সহ ক্রীড়া সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, স্বেচ্ছাসেবকদল নেতা আলী আকবর খান, আব্দুস সামাদ সাহেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ফাহিম রহমান মৌসুম, জেলা ছাত্রদল নেতা সাইফুল আলম কোরেশী, জেলা ছাত্রদলের সদস্য এস এম ফখরুল ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য ও সিলেট ল’ কলেজ ছাত্রদল নেতা শেখ নাজমুল হোসেন, ছাত্রদল নেতা সুজাত আহমদ, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা রিয়াজ উদ্দীন ইমরান, আতিকুল ইসলাম নাঈম, মোজাম্মেল হক, করিম খান, জেলা ছাত্রদলের সদস্য আব্দুল কাদির, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সৈয়দ মিনহাজ, জেলা ছাত্রদলের সদস্য এস এম তাহফিম, মোস্তাক আহমদ, শফিকুল হক শামীম, আলমগীর হোসেন, সৈয়দ শাহনুর আহমদ প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed