সিলেটে প্রাইভেটকার ও গরুর মালিকের সন্ধানে পুলিশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমা উপজেলার লালমাটিয়া থেকে উদ্ধার হওয়া একটি সাদা প্রাইভেট কার ও দুটি গরুর মালিকের সন্ধান চেয়েছে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ।
বুধবার মহানগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ ডিসেম্বর দক্ষিন সুরমা উপজেলার লাল মাটিয়া নামক স্থানে সিলেট-ফেঞ্চুগঞ্জ পাকা সড়কের উপর একটি সাদা রংয়ের প্রাইভেটকার পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ক ০৩-৯২২৩।
এ সময় কারের ভিতরে পিছনের সীটের সাথে বাঁধা ১টি গাভি ও ১ ডেকা বাছুর পাওয়া যায়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ি গাভীটির গায়ের রং হালকা ছাই রংয়ের, উচ্চতা অনুমানি ০৩ ফুট, লম্বা ৪.৫ ফুট, ০২টি শিং আছে, এরমধ্যে ০১টি শিং ৪ ইঞ্চি লম্বা ও অপর শিংটি ভাঙ্গা, বয়স ৭ থেকে ৮ বছর, দাঁত ০২টি নেই।
ডেকা বাছুরের গায়ের রং লালচে ও হালকা সাদা, যার উচ্চতা আনুমানিক ০২ ফুট ০৫ ইঞ্চি, লম্বা ৩.৫ ফুট, বয়স ৫ থেকে ৬ মাস হবে। এব্যাপারে উদ্ধার হওয়ার দিন একটি সাধারণ ডায়রী করা হয়। উদ্ধার হওয়া প্রাইভেটকার ও দুটি গরু মোগলাবাজার থানা হেফাজতে রয়েছে। উক্ত উদ্ধার হওয়া প্রাইভেট কার ও দুটি গরু প্রমাণ প্রদর্শন করে আসল মালিককে নিজ হেফাজতে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে ডিউটি অফিসার ০১৭৯১-১১১৩৪৯, অফিসার ইনচার্জ-০১৭১৩-৩৭৪৫১৯ মোবাইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed