Main Menu

রাজশাহীতে মোটরসাইকেল-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর বাগমারা উপজেলার মবতপুর ঢেঁকি পাড়া এলাকায় সোমবার দিবাগত রাতে মোটরসাইকেল ও মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- জেলার দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের মজিবুর রহমানের ছেলে রাজিব ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে বেলাল হোসেন। এতে আহত হন মকলেসের ছেলে সাজু।

নিহতের স্বজনরা জানান, সোমবার রাতে মোটরসাইকেলযোগে তিনজন মবতপুর ঢেঁকি পাড়া থেকে দুর্গাপুর নিজ গ্রাম পালশায় উদ্দেশ্যে বের হন। এ সময় অপরদিকে থেকে একটি মাহিন্দ্র কাকড়া গাড়ি এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রাজিব মারা যান। অপর আহত দুইজনের মধ্যে বেলাল হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মারা যায়।

Share





Related News

Comments are Closed