আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক : সরকারি আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।
মঙ্গলবার এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতভাবে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ প্রেসবিফিংয়ে বলেন, ‘ব্যাংকার্স সিলেকশন কমিটি শুক্রবারের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান থাকবেন বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী পরিচালক আহমেদ জামাল। সসদস্যসচিব থাকবেন বাংলাদেশ ব্যাংকের একজন মহাব্যবস্থাপক। সদস্য থাকবেন রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও রাকাব ও ব্যাংক ও আর্থিক প্রতিষঠানেরর একজন প্রতিনিধি। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের যারা পরীক্ষার দায়িত্বে ছিল তাদের কাছে একটি ব্যাখ্যা চাওয়া হবে।’
Related News
লিটারে ১০ টাকা বেড়েছে মিল্কভিটা দুধের দাম, নেপথ্যে যে কারণ
বৈশাখী নিউজ ডেস্ক: বাজারে মিল্কভিটা ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে।Read More
দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশেRead More



Comments are Closed