জগন্নাথপুরে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা থেকে তানিয়া আক্তার মোহনা (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার সাদিপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত উপজেলার সাদিপুর গ্রামের মৃত আবদুল হাফিজ ওরফে মনি মিয়ার মেয়ে। সে কলকলিয়া শাহজালাল মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, নিহত কলেজ ছাত্রী প্রতিদিনের ন্যায় রোববার খাওয়া দাওয়া শেষে নিজ শয়ন ঘরে ঘুমাতে যায়। সোমবার সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে উড়না দিয়ে গলায় পেচানো অবস্থায় তার লাশ দেখতে পান পরিবার। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান হাবিব জানান, নিহত কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed