কমলগঞ্জে চা শ্রমিক খুন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে মানিক লাল উড়াং (৩২) নামে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মানিক লাল উড়াং উপজেলার দেওরাছড়া চা বাগানের গঞ্জু উড়াং এর ছেলে।
রবিবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার দেওরাছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত অপর চা শ্রমিক বাবলু উড়াং গুরুতর আহত হয়েছেন। বাবলু উড়াং একই এলাকার পরিমল উড়াং এর ছেলে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মানিক ও বাবলু দুজনই মদ্যপান করে মাতাল অবস্থায় মারামারি করছিল। একপর্যায়ে একটি দা দিয়ে তারা এক অপরকে কোপাতে থাকে। পরে ঘটনাস্থলেই মানিক লালের মৃত্যু হয়।
এ ঘটনায় বাবলু উড়াং গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন আছেন বলেও জানান ওসি।
Related News
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More



Comments are Closed