Main Menu

কলেজছাত্রীকে আটকে রেখে র্ধষণ, শাবি ছাত্র গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিয়ের প্রলোভনে সুনামগঞ্জের এক কলেজছাত্রীকে সিলেট এনে আটকে রেখে ধর্ষণের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আখালিয়া এলাকার একটি মেস থেকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।
গ্রেফতার হওয়া মো. সাইফুল ইসলাম সুনামগঞ্জের কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি এলাকার মৃত আকরম আলীর ছেলে। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান রোববার বিকালে আদালতের মাধ্যমে সাইফুলকে কারাগারে; আর ভিকটিম মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ওই কলেজছাত্রী।
ওসি আরো জানান, তিন বছর ধরে সাইফুলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১১ জানুয়ারি সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার এলাকা থেকে তাকে গাড়িতে তুলে নিয়ে যায় সাইফুল।
“পরে তিনদিন মেয়েটিকে সিলেটের আখালিয়ার একটি মেসে আটকে রেখে ধর্ষণ করে এবং শনিবার বিকালে সুনামগঞ্জ শহরে ফেলে রেখে পালিয়ে যায়।”
মেয়েটি ওইদিন রাতেই সুনামগঞ্জ সদর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed