সিলেট নগরীতে বিএনপির শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর পাঠানটুলা গোয়াবাড়ি এলাকায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকালে কর্মজীবী পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন। এসময় তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সাধারণ মানুষের কল্যানে কাজ করে থাকে। দলের ভালো কাজের জন্য জনগন একাধিকবার বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু বর্তমান ভোটার বিহীন সরকার সাধারণ মানুষকে পছন্দ করেনা, সাধারণ মানুষের মতামতের তোয়াক্কা না করে তারা নিজেদের ক্ষমতার দাপটে দেশে আরেকটি ভোটার বিহীন নির্বাচন পরিচালনা করার চেষ্টা করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, মহানগর বিএনপি নেতা আব্দুস সোবহান, সিরাজ খাঁন, সৈয়দ জাহাঙ্গীর, সবুর আহমদ।
কর্মজীবী পরিষদের সভাপতি জগলুর হোসেন জগলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডা. এম শাহিদ সমীর পরিচালনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক কুদ্দুস আহমদ সুমন, সহ- সভাপতি আব্দুল খালিক, এম মুজাহিদ আলী, আব্দুর রাজ্জাক, ফরিদ উদ্দিন প্রমুখ।
Related News
সিলেট বেতার কমপ্লেক্স থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকেRead More
উপাচার্যের অপসারণ দাবিতে উত্তাল সিকৃবি, ৯ম দিনে অবস্থান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More



Comments are Closed