ফুলতলী’র ইছালে ছওয়াব মাহফিল সোমবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: উপ-মহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল মুযাদ্দিদে যামান আল্লামা ফুলতলী (রহ.)’র ঐতিহাসিক ইছালে ছওয়াব মাহফিল ১৫ জানুয়ারী সোমবার সিলেটের জকিগঞ্জের ফুলতলী ছাহেব বাড়ীতে অনুষ্ঠিত হবে।
মাহফিলে দেশ-বিদেশের উলামায়ে কেরাম, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ইসলামী চিন্তাবিদসহ আল্লামা ফুলতলীর লাখো ভক্ত মুরিদের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। প্রতি বছরের মতো এবারো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা আল্লামা ফুলতলীর লক্ষ লক্ষ মুরিদানগণ প্রিয় মুর্শিদের রুহানি ফয়েজ হাছিলের জন্য ঐতিহাসিক বালাই হাওর ময়দানে মোবারক এই মাহফিলে সমবেত হবেন।
মাহফিলে সভাপতিত্ব করবেন, আল্লামা ফুলতলী (রহ.)’র বড়ছাহেব ক্বিবলা আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী। এ মোবারক মাহফিল সফলের লক্ষ্যে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর হাতে গড়া সংগঠন আল ইসলাহ্, তালামীযে ইসলামিয়া, স্থানীয় এলাকাবাসী, ভক্ত ও মুরিদানসহ বিভিন্ন মহলের তরফ থেকে ব্যাপক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা চলছে।
জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়ির পার্শ্ববর্তী বালাই হাওরে বিশাল প্যান্ডেল তৈরীর কাজ এখন পুরোদমে চলছে। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ঈসালে সাওয়াব মাহফিলের যানবাহন নিয়ন্ত্রণ, অস্থায়ী বাজার নিয়ন্ত্রণ, শিরণীর স্থান, স্টেইজের জন্য উল্লেখযোগ্য পরিমাণের সেচ্ছাসেবক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ দায়িত্ব পালন করবেন।
শামসুল উলামা, রইসুল কুররা, বিশ্বনন্দিত সুফী সাধক আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ:)’র ১০ম ঈসালে সাওয়াব মাহফিল শতাব্দীর এই সেরা ইসলামী ব্যক্তিত্ব বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ গ্রামে ১৯১৩ সালে জন্ম গ্রহন করেন।
আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র.) হযরত শাহজালাল ইয়ামনী (র.)-এর সফর সঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ কামাল (র.)-এর বংশধর । ইলমে হাদীস, ইলমে তাফসীর, ইলমে ক্বিরাত ও ইলমে তাসাউফে তিনি যুগের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। তিনি যে ভাবে স্পষ্ট বক্তা ছিলেন সে ভাবে একজন বড় মাপের লেখক ও ছিলেন।
তাঁর রচিত প্রায় ৮টি মহামূল্যবান গ্রন্থ রচনা করেন। তিনি মাদরাসায় কুরান হাদীস শিক্ষাদানে আজীবন ব্রত ছিলেন। পাশাপাশি তিনি দেশে বিদেশে অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান ও সংগঠন গড়ে তুলেন। দরুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাষ্ট, লতিফিয়া এতিমখানা, লন্ডনে দারুল হাদীস লতিফিয়া, আমেরিকায় আল ইসলাহ ইসলামিক সেন্টার অন্যতম।
আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামীয়া, ক্বারী সোসাইটি ও উলামা পরিষদ আজ দেশ বিদেশে সুপ্রতিষ্ঠিত। তিনি ইসলামের ব্যাপারে আপোষহীন ছিলেন। তাঁর জীবনে সরকার বা কোন ইসলাম বিদ্বেষী ইসলাম ও মুসলমানের বিরেুদ্ধে কোন সিদ্ধান্ত নিলে সবার আগে গর্জে উঠতেন এবং সফলও হতেন। তাঁর শেষ বয়সের আন্দোলনের ফসল বাংলাদেশে আরবী বিশ্ববিদ্যালয়। এই মহামনীষী ২০০৮ সালে ১৬ জানুয়ারী ইন্তেকাল করেন।
দেশী-বিদেশী জগত বিখ্যাত আলেমগণ সেখানে বক্তব্য রাখবেন এবং কয়েক লক্ষ মানুষের সমাগম হবে সেখানে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed