সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৩ বনদস্যু নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : সুন্দরবনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর সঙ্গে বন্দুকযুদ্ধে দস্যু সুমন বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার থেকে ৯টা ৪০মিনিট পর্যন্ত সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদীরসুখপাড়া চর এলাকায় এ বন্দুকযুদ্ধ চলে।
র্যাব-৮ এর অপারেশন কর্মকর্তা মেজর সোহেল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুখপাড়া চর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর সঙ্গে দস্যু সুমন বাহিনীর বন্দুকযুদ্ধ চলে।
এ সময় সেখান থেকে ৪টি অস্ত্র ও ৩৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। তবে এখনো নিহতদের পরিচয় জানা যায়নি।
Related News
ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে রাবেয়াRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More



Comments are Closed