বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক : টঙ্গীর তুরাগ তীরে ১২ জানুয়ারী শুক্রবার শুরু হচ্ছে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ।
আগামীকাল বৃহস্পতিবার বাদ ফজর থেকে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার মূল কার্যক্রম শুরু হবে। ইজতেমায় যোগ দিতে এরই মধ্যেই আসতে শুরু করেছেন মুসল্লিরা।
বিশ্ব ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন আহম্মেদ জানান, সম্প্রতি তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বিদের মধ্যে অভ্যন্তরীণ সমস্যা দেখা দেয়। যার পরিপ্রেক্ষিতে বিশ্ব তাবলিগ মারকাজের মজলিসে শুরার প্রধান মাওলানা সাদ আহমাদ এবারের ইজতেমায় আসছেন কিনা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
চলতি বছর ১২ জানুয়ারি ও ১৯ জানুয়ারি দুই দফায় তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ১৪ জানুয়ারি ও দ্বিতীয় দফায় ২১ জানুয়ারি আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
এদিকে, তাবলিগ জামাতের আমিরের পদ থেকে মাওলানা মুহাম্মদ সা’দকে সরিয়ে দেয়া হলে বিশ্ব ইজতেমা বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় স্থানান্তরের হুমকি দিয়েছে মালয়েশিয়া তাবলিগের শুরা কর্তৃপক্ষ। গত রোববার বাংলাদেশ তাবলিগ জামাতের শুরাকে লেখা এক চিঠিতে মালয়েশিয়া তাবলিগের শুরা কর্তৃপক্ষ এই হুঁশিয়ারি দিয়েছে।
চিঠিতে বলা হয়, আমরা আশঙ্কা করছি তাবলিগের ফায়সাল এবং আমিরের দায়িত্ব নিজামুদ্দিনের (তাবলিগের মারকাজ) প্রতিনিধিদের থেকে কেড়ে নেয়া হতে পারে। এটা শুধু বিশ্বব্যাপী তাবলিগ জামাতেই নয়, বাংলাদেশেও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কারণ, সারা বিশ্বের অধিকাংশ তাবলিগ মারকাজ নিজামুদ্দিনকে বিশ্ব তাবলিগ মারকাজ এবং সংগঠন ও প্রশাসনের কেন্দ্র মনে করে।
এতে বলা হয়, মাওলানা মুহাম্মাদ সা’দের বর্তমান পদ-পদবি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে একটি বৈঠক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই অবস্থায় মালয়েশিয়া তাবলিগের শুরা সর্বসম্মতভাবে সবাইকে জানাচ্ছে যে, মাওলানা সা’দই হচ্ছেন তাবলিগ জামাতের বর্তমান আমির। মাত্র ১ শতাংশের কম সদস্য এই সিদ্ধান্তের বিরোধী।
প্রসঙ্গত, ‘শান্তি ও নিরাপত্তার স্বার্থে’ গত ৭ জানুয়ারি যাত্রবাড়ীতে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় অনুষ্ঠিত তাবলিগের শুরা সদস্য ও আলেমদের বৈঠক হয়। সেখানে এবারের ইজতেমায় মাওলানা সা’দ এর না আসার বিষয়টি সিদ্ধান্ত হয়।
ওই বৈঠকের সিদ্ধান্ত সেদিন রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে হস্তান্তর করা হয়। তখন সবাই জানতেন ওই বৈঠকের সিদ্ধান্তের বাইরে মাওলানা সা’দ বাংলাদেশে আসবেন না।
তবে ভারতে সফরকারী সদস্যদেরকে মাওলানা সা’দ ও তার পক্ষ থেকে যে প্রতিবেদন দিয়েছিলেন সেখানে তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন যে, আগের ধারাবাহিকতা রক্ষা করে তিনি এবারের বিশ্ব ইজতেমায়ও অংশগ্রহণ করবেন।
Related News
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেRead More
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More



Comments are Closed