Main Menu

‘ডিআইজি মিজানের অপরাধ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা’

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত হবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‌‘তদন্তে অভিযোগের প্রমাণ মিললে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার বিকেলে নাখালপাড়ায় হোসেন আলী স্কুলের এক অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘পুলিশের যত বড় কর্মকর্তাই হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তিনি (ডিআইজি) যদি এমন গর্হিত কাজ করেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এজন্য পুলিশের অভ্যন্তরীণ তদন্ত করা হচ্ছে।’

এক নারী অভিযোগ করেন, পান্থপথের স্কয়ার হাসপাতালের কাছে তার বাসা। সেখান থেকে কৌশলে গত বছরের জুলাই মাসে তাকে তুলে নিয়ে যান পুলিশ কর্মকর্তা মিজান। পরে বেইলি রোডের তার বাসায় নিয়ে তিন দিন আটকে রাখে। বগুড়া থেকে তার মাকে ১৭ জুলাই ডেকে আনা হয় এবং ৫০ লাখ টাকা কাবিননামায় মিজানকে বিয়ে করতে বাধ্য করা হয়। পরে লালমাটিয়ার একটি ভাড়া বাড়িতে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখেন মিজান। অথচ মিজান পূর্ব-বিবাহিত।

Share





Related News

Comments are Closed