শনিবার ঢাকায় বিএনপির বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক : সমাবেশের অনুমতি না পেয়ে শনিবার ঢাকা মহানগরে প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তির দিন শুক্রবার (৫ জানুয়ারি) বিএনপির পক্ষ থেকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। দিবসটি পালনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান কিংবা নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েও পায়নি দলটি।
রুহুল কবির রিজভী জানান, আজ সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পাওয়া যায়নি। তাই আগামিকাল শনিবার ঢাকা মহানগরে প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। দিবসটি উপলক্ষে কয়েকদিন আগেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল তারা। তবে তাদের অনুমতি চাওয়ার আগেই ‘ইউনাইটেড ইসলামিক পার্টি’ নামে একটি দলকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এরপর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। তবে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, উন্মুক্ত স্থানে নয়, কোনো মিলনায়তনে (ইনডোর) সমাবেশ করতে চাইলে অনুমতি দেবে তারা।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed