প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের আমরণ অনশন স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন নন–এমপিও শিক্ষকেরা।
শিক্ষা সচিব ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলে এই আশ্বাসের কথা জানান। এরপর শিক্ষকেরা আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
আজও ষষ্ঠদিনের মত অনশন কর্মসূচি পালন করছিলেন শিক্ষকরা। সারাদেশে নন-এমপিওভুক্ত ৫ হাজার ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৮০ হাজার শিক্ষক কর্মরত রয়েছেন।
এর আগে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। তবে শিক্ষকেরা তার আশ্বাসে ভরসা রাখতে পারেননি। তারা চেয়েছেন আশ্বাস আসতে হবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed