বিশ্বনাথের কালিগঞ্জ-কুরুয়াবাজার রাস্তার পাকাকরন দাবি
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলাবাসীর একটি রাস্তার জন্য যুগ যুগ ধরে দুর্ভোগ পুহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে ওই দুই উপজেলাবাসীর দাবি এখনও উপেক্ষিত। প্রায় ৫শত মিটার বিশ্বনাথ-কালিগঞ্জ-আতাপুর-কুরুয়াবাজার রাস্তার কাজ পাকাকরন বাকি রয়ে গেছে। যার ফলে দুই উপজেলাবাসীর সংযোগ সড়ক দিয়ে যাতায়াত করতে পারছেনা। এনিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের অন্ত নেই।
জানা গেছে, বিশ্বনাথের কালিগঞ্জ-আতাপুর মাদ্রাসা-কুরুয়া বাজার প্রায় তিন কিলোমিটার সড়ক রয়েছে। কিন্তু প্রায় ৫শ মিটার সড়ক পাকাকরণ না হওয়ায় এলাকার শিক্ষার্থীসহ জনসাধারণ পুহাতে হচ্ছে চরম দুর্ভোগ। রাস্তাটির ৫শ মিটার সড়ক পাকাকরণের জন্য এলাকাবাসী র্দীঘদিন দাবি জানিয়ে আসছেন। রাস্তাটির ৫শ মিটার সড়ক পাঁকাকরণ হলে এলাকাবাসীর দুর্ভোগ লাগব হবে। রাস্তাটি পাঁকা করণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন এলাকাবাসী। রাস্তার পাশে জমির আহমদ উচ্চ বিদ্যালয়, আতাপুর মাদ্রাসারা ও জনকল্যাণ উচ্চ বিদ্যালয় রয়েছে। ফলে শিক্ষার্থীদের পুহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
এ ব্যাপারে আতাপুর গ্রামের উরফি মিয়া (আবদুর রুপ) বলেন, ৫শ মিটার সড়ক পাঁকাকরণ হলে এলাকাবাসীর দুর্ভোগ লাগব হবে। তিনি এলাকার জনপ্রতিনিধিদের সু-দুষ্ঠি কামনা করেন।
মাস্টার ফখরুল ইসলাম বলেন, এত পুরনো একটি রাস্তা আজ পর্যন্ত সমাপ্ত না হওয়ায় আমাদের খুব দুঃখজনক। এলাকার শিক্ষার্থীদের কথা চিন্তা করে রাস্তাটি দ্রুত সমাপ্ত করার জন্য তিনি সরকারের প্রতি জোরদাবী জানান।
সংগঠক ফজল খান বলেন, অল্প জায়গার জন্য ২টি উপজেলাবাসী মারাত্বকভাবে কষ্ঠ করছেন। তিনি ওই এলাকার শিক্ষার্থীর কথা চিন্তা করে রাস্তাটি পাকা করার জন্য সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া ও সরকারের প্রতি জোরদাবি জানান।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক বলেন, বিশ্বনাথ-কালিগঞ্জ-আতাপুর-কুরুয়াবাজার রাস্তাটি উপজেলার প্রাচীণ রাস্তা। যে রাস্তা সমাপ্ত হলে ২টি উপজেলাবাসী উপকৃত হবে সেই রাস্তাটি দ্রুত শেষ করার জন্য সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেন।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed