দক্ষিণ সুরমা কলেজের ২০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
বিশেষ সংবাদদাতা: সিলেটের দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে বিক্ষোভ ও হামলার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার ৬দিনের মাথায় রবিবার বিকেলে এসএমপি’র দক্ষিণ সুরমা থানায় এ মামলা হয়। কলেজ অধ্যক্ষ মো. শামসুল ইসলামের নির্দেশে অফিস সহকারী মনরাজ কান্তি চৌধুরী এ মামলা {নং-২১(১২)১৭} করেন। মামলায় কলেজছাত্র ও দক্ষিণ সুরমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহহমান সানি, ছাত্রলীগ ক্যাডার লাভলু,নাঈম, তানিম ও শিমুলকে এজাহারভুক্ত করে অজ্ঞাতনামা আরও ২০জনকে আসামী করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয় কলেজ বন্ধ থাকাবস্থায় গত ২৬ডিসেম্বর বেলা ১টায় ১৫/২০জনের একদল ছাত্র নামধারী কলেজ অফিসে অকস্মাৎ প্রবেশ করে। তারা এইচএসসি টেস্ট পরীক্ষার মার্কসীট তলব করে। এসময় অফিসে কর্মরত শিক্ষক-কর্মচারিরা জানান, কলেজ অধ্যক্ষ ছুটিতে এবং মার্কসীট পরীক্ষা কমিটির কাছে, একথা বলার পর তারা কলেজ অফিসে সশস্ত্র হানা দিয়ে টেবিলে রাখা টেস্ট পরীক্ষার ফলাফল ফাইল এবং স্টীল আলমিরায় রাখা উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০১৭ সনের মার্কসীট, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এসএসসি পাসের মূল মার্কসীটসহ প্রয়োজনীয় কাগজপত্রের ফাইল ছিনিয়ে নেয়। পাশাপাশি ভয়ভীীত প্রদর্শনের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বের করে অফিসে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কলেজের ফাইলপত্র উদ্ধার করেন। মামলায় ঘটনাটি অনধিকার প্রবেশ, ফাইলপত্র লুট সহ শিক্ষক কর্মচারীদের ভয়ভীতির প্রদর্শনের অভিযোগ করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল মামলা রুজুর সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed