কমলগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ছড়ার পানিতে ডুবে টুনি মুন্ডা নামে এক চা শ্রমিক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের পাগলছড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। সে আলীনগর চা বাগানের শ্রমিক অভিরাম মুন্ডার মেয়ে।
এলাকাবাসী জানান, বোরো চাষাবাদে সেচ সুবিধার জন্য লাঘাটা ছড়ায় ক্রস বাঁধ স্থাপন করলে পুরো ছড়া পানিতে ভরে যায়। অতিরিক্ত পানিতে পার্শ্ববর্তী পাগলছড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। টুনি মুন্ডা খেলার সময় জলাবদ্ধতার পানিতে ডুবে মারা যায়।
আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক (বাদশা) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি দুর্ঘটনা।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed