আলীনগর ইউপির ৫নং ওয়ার্ডে তোফাজ্জল বিজয়ী
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন বৃহষ্পতিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। ফুটবল প্রতীক নিয়ে মো: তোফাজ্জল করিম চৌধুরী (শ্যামল) ৮৩৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। তার নিকটতম টিউবওয়েল প্রতীক নিয়ে মো: আক্কাছ আলী পেয়েছেন ৪৯৫ ভোট। অপর সদস্য প্রার্থী মো: তোফায়েল করিম চৌধুরী মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ০১ ভোট।
আলীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে এই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে মরহুম ইউপি সদস্য তাজুল ইসলাম চৌধুরীর পুত্র মো: তোফাজ্জল করিম চৌধুরী (শ্যামল) এ ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্নভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ১৬৭২ জন। এর মধ্যে ১৩৮৬ ভোট কাষ্ট হয়েছে এবং ৫১টি ভোট বাতিল হয়েছে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed