Main Menu

শেষ হলো বউ-শাশুড়ি মেলা

সারোয়ার জাহান সাগর, গণবিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাভার উপজেলার আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে দুই দিনব্যাপী ‘বউ-শাশুড়ি’ মেলা বুধবার শেষ হয়েছে। সমাজের প্রচলিত দুর্বলতা থেকে বের হয়ে আসার জন্য ক্ষুদ্র প্রয়াস হিসেবে প্রতিবছরই এ ব্যতিক্রমধর্মী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।

সমাপনী দিনে মেলায় গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মঞ্জুর কাদির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র পরিচালক ডা. রেজাউল হক।
মেলায় বক্তারা বলেন, সমাজের আসল দুর্বলতা থেকে বের হয়ে আসার এক অসাধারণ প্রয়াস এই ‘বউ-শাশুড়ি ও বয়স্কমেলা’। মেলা চলাকালীন দুই দিনে বউ-শাশুড়ি সম্পর্ক ও স্বাস্থ্য বিষয়ক বিশেষ নাটক মঞ্চস্থ হয়। এছাড়া হতদরিদ্র পরিবারকে মুরগি ও শীতবস্ত্র বিতরণ এবং বউ-শাশুড়ি, দাদি, নাতি ও বয়ষ্কদের অংশগ্রহণে বিশেষ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share





Related News

Comments are Closed