কানাইঘাটে বিষ খাইয়ে শিশু হত্যার অভিযোগ
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলায় দেড় মাস বয়সী এক শিশুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত শিশু নাদিম উপজেলার বড়চতুল গ্রামের সৌদি প্রবাসী নজরুল ইসলামের ছেলে। শিশুটির আপন চাচীর বিরুদ্ধে বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে।
জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় নাদিমের মুখে কীটনাশক ঢেলে দেয়া হয়। একপর্যায়ে মুমুর্ষ অবস্থায় তার মা সুমি বেগম ও স্বজনরা কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকগণ শিশু নাদিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শশুটিকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের পর শিশুটির লাশ বুধবার রাতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় শিশুর মা সুমি বেগম ও তার স্বজনরা জানিয়েছেন, পূর্ব পরিকল্পিত ভাবে শিশুটির চাচী দুই সন্তানের জননী সুমানা বেগম শিশু নাদিমকে কোলে নিয়ে মুখে কীটনাশক ঢেলে দিলে শিশু নাদিম বিষের যন্ত্রনায় ছটফট করলে সুমনা বেগম তোয়ালে দিয়ে শিশুটির মুখের বিষ মুছে দেন। তখন সুমি বেগম শিশুটির মুখ দিয়ে রক্ত বের হতে দেখে শোর চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাৎক্ষণিক শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো সম্ভব হয়নি।
সুমি বেগমের স্বজনরা জানান, আপন মামাতো ভাই প্রবাসী নজরুল ইসলামের সাথে সুমি বেগমের বিয়ে হয় তিন বছর পূর্বে । নজরুল ইসলামের বড় ভাই তাজ উদ্দিনের স্ত্রী সুমানা বেগম চেয়েছিল তার খালাতো বোনের সাথে নজরুলের বিয়ে দিবে, কিন্তু সেই বিয়েটি না হওয়ায় ক্ষিপ্ত ছিল সুমানা বেগম। এরই জের ধরে মঙ্গলবার সুমি বেগমকে মোবাইল ফোনে তার পিত্রালয় থেকে বাড়ীতে ডেকে নেয়ার পর সন্ধ্যার সময় সুমানা বেগম শিশু নাদিমের মুখে কীটনাশক ঢেলে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনার সাথে জড়িত সন্দেহে সুমানা বেগমকে তার শ্বশুড় বাড়ীতে নজরবন্দি করে রাখা হয়েছে। তবে সুমানা বেগম শিশু নাদিমের মুখে কীটনাশক দেয়ার বিষয়টি অস্বীকার করেন। এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, দেড় মাসের শিশুকে বিষ প্রয়োগ করে হত্যার সংবাদটি তিনি পেয়েছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed