৯ পৌরসভা ও ১১৫ ইউপিতে ভোটগ্রহণ বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক : দেশের ৯টি পৌরসভা ও ১১৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) বৃহস্পতিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এরমধ্যে ৯টি পৌরসভা (৬টি সাধারণ, ৩টি উপ-নির্বাচন), ইউপির ১১৫টি (৩৭টি সাধারণ-স্থগিত নির্বাচন, ৭৮টি উপ-নির্বাচন), জেলা পরিষদের ২টি ওয়ার্ডে সাধারণ ও ১টি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে।
২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানে ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ২৮ ও ২৯ নভেম্বর বাছাই ও ৭ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়।
ইসি সূত্র জানায়, বন্যা, মামলাসহ বিভিন্ন জটিলতার কারণেও এসব এলাকায় নির্বাচন হয়নি। সে নির্বাচনগুলোই এখন সম্পন্ন করা হচ্ছে।
এদিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখতে বলেছে কমিশন।
বুধবার ইসি সচিবালয়ের যুগ্ম-সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা কুমিল্লা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়।
এখানকার ১৫টি ইউপিতে সাধারণ ও ৪টি ইউপিতে বিভিন্ন পদে বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হবে।-বাসস
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed