কুলাউড়ায় শহীদ মিনার ভেঙ্গে দিলো দুস্কৃতিকারীরা
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ববিরবাজারে শহীদ মিনারে রাতের আধাঁরে হামলা চালিয়েছে দুস্কৃতিকারীরা। এসময় তারা শহীদমিনারে ১টি স্তম্ব ভেঙে দেয়ার চেষ্ঠা করে। গত ২২ ডিসেম্বর শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান- উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে জেলা পরিষদের মালিকানাধীন জায়গায় বধ্যভূমির পাশেই ১৪ ডিসেম্বর একটি শহীদ মিনার নির্মাণ করেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারের বেদিতে পুষ্পার্পনও করেন তারা।
কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার বীর মুক্তিযোদ্ধা মুফিজ আলী জানান, কে বা কারা আমাদের শহীদ মিনারটি ভেঙে দিয়েছে। আমরা ওসি সাহেবকে তাৎক্ষনিক জানিয়েছি।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী. মো. গোলাম রাব্বী জানান, বিষয়টি আসলেই দুঃখজনক। আমি খোঁজ নিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা করবো।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed