জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রবেশে ৬ দিনের নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ছয় দিনের জন্য দর্শনার্থী ও বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সোমবার রাতে এ নিষেধাজ্ঞা জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেটা ৩০ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
আগামী ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া সিনেট নির্বাচনের কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বেড়ানো, শিক্ষা সফর ও যে কোনো ধরনের শুটিংসহ সব কাজে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এ ছাড়া ৩০ ডিসেম্বর নির্বাচন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে রিকশা চলাচলের ওপরেও বিধিনিষেধ জারি করা হয়েছে।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed