সিলেটে নিখোঁজ মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার, আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরী থেকে অপহৃত এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় সদর উপজেলার খাদিম চা বাগান থেকে অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়। অপহৃত ছাত্রের নাম আল আমিন (১৬)। সে নগরীর শেখঘাট ভাঙ্গাটিকরপাড়ার ৩নং বাসার নুরুল ইসলাম টুটুলের ছেলে। গত শনিবার নগরীর শেখঘাট টিকরপাড়া থেকে সে নিখোঁজ হয়। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নুরুল ইসলাম টুটুলের দায়েরকৃত মামলার এজাহার থেকে জানা গেছে, দক্ষিণ সুরমা মোগলাবাজার থানার সিলাম টিকরপাড়ার মৃত লাল মিয়ার পুত্র ফয়সল আহমদ তার (টুটুল) মেয়ে আয়েশা আক্তারের স্বামী। ফয়সল ‘খুবই বাজে স্বভাবের লোক’। আয়েশাকে প্রায়ই নির্যাতন করতেন ফয়সল। গত ২০/২৫ দিন ধরে আয়েশা পিতার বাড়িতে থাকায় ফয়সল তার (টুটুল) ছেলে মেয়েদের ‘হত্যা ও অপহরণের হুমকি’ দিয়ে আসছিল। এজাহার থেকে আরো জানা যায়, গত শনিবার সকাল ১১টার দিকে নুরুল ইসলাম টুটুলের ব্যবসা প্রতিষ্ঠান থেকে কৌশলে বেড়ানোর কথা বলে আল আমিনকে ‘অপহরণ করে’ অজ্ঞাত স্থানে নিয়ে যায় ফয়সল আহমদ। এর পর আল-আমিনকে সম্ভব্য সকল স্থানে খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি।
এসএমপির কতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানান, শনিবার শেখঘাট এলাকা থেকে অপহৃত হয় আল-আমিন। রোববার সকালে আল-আমিনের বাবা নুরুল ইসলাম টুটুল বাদী হয়ে কতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ সন্ধ্যায় অভিযান চালিয়ে আল-আমিনের মরদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে তাকে গলাটিপে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার বোনের স্বামী ফয়সল আহমদকে (২৭) আটক করা হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed