Main Menu

সিলেটে মহিলার টাকা ও স্বর্নালংকার ছিনতাই

বিশেষ সংবাদদাতা: সিলেট নগরীর মদিনা মার্কেটে প্রবাসী পরিবারের মহিলার টাকা, স্বর্নালংকার ও মোবাইল ফোন ছিনতাই হয়েছে। রবিবার দুপুরে প্রাইভেট কারযোগে (চট্টমেট্রাে হ ১১-১০৫৪) আসা ছিনতাইকারীরা ওই মহিলার স্বর্নের চেইন, হাতের স্বর্নের চুড়ি ও স্মার্টফোন ছিনিয়ে নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ছিনতাইয়ের শিকার রুপিয়া বেগম (৫৫) নগরীর আখালিয়া নোয়াপাড়ার বন্ধন ডি-১০ এর বাসিন্দা। তিনি জানান, বাজার খরচ করতে তিনি মদিনা মার্কেটে যান। তখন তিনি ওই এলাকার ওয়ালটন মার্কেটের সামনে ছিলেন। এসময় প্রাইভেট কারযোগে আসা তিন দুর্বৃক্ত তার গতিরোধ করে বলে তোমার ব্যাগে বোমা রয়েছে। একথা বলে তারা ব্যাগ চেক করে বাজারের জন্য নিয়ে যাওয়া ৩ হাজার টাকা ও স্মার্টফোন পকেটস্থ করে নেয়। পরে তার গলায় থাকা স্বর্নের চেইন ও হাতে থাকা স্বর্নের চুড়িও খুলে নেয়। এব্যাপারে জালালাবাদ থানায় মামলার প্রস্তুুতি চলছে বলে জানান তিনি।
এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, বিষয়টি আমার নলেজে এসেছে। সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন গেছে থানা পুলিশ।

Share





Related News

Comments are Closed