Main Menu

কুলাউড়ায় চোলাই মদসহ আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শনিবার রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় তৈরী চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে । আটককৃত মো. সাতির আলী (৪৮) কুলাউড়া উপজেলার গাজীপুর গ্রামের মৃত শফিক আলীর ছেলে।

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল উপজেলার গাজীপুর গ্রামের মো. শরীফ আলীর বাড়ি থেকে ২০ লিটার চোলাই মদ ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ আসামীকে আটক করা হয়। আসামী দীর্ঘ দিন ধরে আইন শৃংঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। আসামীকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share





Related News

Comments are Closed