বেতন বৈষম্য নিরসনের দাবিতে শিক্ষকদের অনশন
বৈশাখী নিউজ ডেস্ক: বেতন বৈষম্যের প্রতিবাদে আমরন অনশন শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে বেতনের দাবিতে তারা এ অনশন শুরু করেছে।
‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের’ উদ্যোগে শনিবার সকালে এই অনশন কর্মসূচি শুরু হয়। এতে মহাজোটের অধীনে থাকা ১০টি সংগঠনের শিক্ষকরা অংশ নিয়েছেন। বেতন বৈষম্য নিরসনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শিক্ষক অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
কর্মসূচিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, আগের বেতন স্কেলগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা বেতন পেতেন। কিন্তু ২০১৫ সালের বেতন কাঠামোতে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ব্যবধান তিন ধাপ। এখন প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ১৪তম গ্রেডে (মূল বেতন ১০ হাজার ২০০) বেতন পাচ্ছেন। আর প্রধান শিক্ষকরা পাচ্ছেন ১০তম গ্রেডে (মূল বেতন ১৬ হাজার টাকা)। সহকারী শিক্ষকরা এই বৈষম্য নিরসনে প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে ১১তম গ্রেডে (১২ হাজার ৫০০) বেতন চান।
তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না।
‘আমরা বৈষম্যের শিকার। আমরা সংবাদ সম্মেলনে আমাদের দাবির কথা জানিয়েছিলাম। আমাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু তা পূরণ করা হয়নি। দাবি পূরণ করা ছাড়া আমরা শহীদ মিনার ছেড়ে যাব না।’ ক্ষোভের সাথে কথাগুলো বলেন সহকারী শিক্ষক ফ্রন্টের সভাপতি খালেদা আক্তার।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এটা সরকারবিরোধী আন্দোলন নয়। মাননীয় প্রধানমন্ত্রী আমরা মর্যাদা নিয়ে ক্লাসে ফিরে যেতে চাই। আপনার একটা আশ্বাসই পারে আমাদের সব সমস্যা সমাধান করতে।’
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed