ময়মনসিংহে ৩ দিনব্যাপী ইজতেমা শেষ
বৈশাখী নিউজ ডেস্ক : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ময়মনসিংহে ৩দিনব্যাপী ইজতেমা শেষ হয়েছে।
ময়মনসিংহে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শনিবার দুপুরে শেষ হয়েছে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। আখেরি মোনাজাতে ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, জেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাসহ মুসুল্লীরা অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদ তাবলিগ জামাতের মুরুব্বি মাওলানা মো. রবিউল হক।
মোনাজাতে বিশ্ব মুসলিম জাহানের শান্তি কামনা করে দোয়া করা হয়। বিশ্ব ইজতেমার অংশ হিসেবে গত বৃহস্পতিবার ময়মনসিংহ শহরতলীর ফুলবাড়িয়া বাইপাস সড়ক মোড়ে মার্কাস মসজিদ সংলগ্ন এলাকায় শুরু হয়েছিল এ ইজতেমা।
আয়োজকরা বলছেন, ৩ দিনের এই ইজতেমায় প্রায় ৫ লাখ ধর্মপ্রাণ মুসুল্লী অংশ নেয়। ইজতেমাকে ঘিরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed