সড়ক দুর্ঘটনায় আহত এমপি সায়রা মহসিন
বৈশাখী নিউজ ডেস্ক: প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর সহধর্মিনী মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে প্রাইভেটকারে করে একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজ বাসায় ফেরার পথে মৌলভীবাজারের কুদালিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে বড় ধরনের কিছু না হলেও এমপি সায়রা হাতে সামান্য আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী শ্রীকান্ত দাশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ জানান, বিকেলে সংসদ সদস্য শহরতলীর জগন্নাথপুরের একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজ বাসায় ফিরছিলেন। পথে কুদালিপুল এলাকায় এলে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তাকে বহনকারী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে সংসদ সদস্য হাতে সামান্য আঘাত পেয়েছেন। পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed