দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সহ সকল নেতৃবৃন্দের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এক বিক্ষোভ মিছিল শনিবার বিকেলে ক্বীনব্রীজের মোড় থেকে বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সুরমা পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বজলুর রহমান ফয়েজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ খান, শাহ মাহমদ আলী, বিএনপি নেতা রুহেল আহমদ কালাম, আজাদ মিয়া, ওলিউর রহমান অলি, এনামুল হক মাক্কু, তৌফিক উজায়েব সুহেল, সৈয়দ ফয়জুল ইসলাম সফু, রাজন আহমদ, সিদ্দেক আহমদ, যুবদল নেতা মকসুদুল করিম নুহেল, দেলওয়ার হোসেন, জাকির হোসেন, আক্কাস আহমদ, সুহেল আহমদ সুজন, জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল নেতা সুহেল ইবনে রাজা, মাসুম পারভেজ, জাহেদুল ইসলাম জায়েদ, মোঃ আক্তার খান, মোঃ শাহজাহান আলী, মোঃ টিপু সুলতান, সামছুদ্দিন শুভ, সৈয়দ সাইফুর রহমান, আনসার আলী, আবু সালেহ, মাহমুদুর রহমান সুফি, মিসবাহ উদ্দিন ইমন, শেখ জাহাঙ্গীর আলম, আবির আহমদ ফাহাদ, রাহেল আহমদ, আবদাল আহমদ, রহিম উদ্দিন, রাহেল আহমদ, শামীম আহমদ, মাসুম, তানভীর আহমদ সজিব প্রমুখ।
সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সহ সকল নেতৃবৃন্দের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোরদাবী জানিয়ে বলেন, অনতিবিলম্বে সকল নেতাকর্মীর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যহার করে নিতে হবে। অন্যথায় সিলেট থেকে বিএনপির নেতৃবৃন্দ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed