মুন্নী হত্যাকারীর শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দিরাইয়ের স্কুল ছাত্রী হুমায়রা আক্তার মুন্নীর হত্যাকারী যাতে কোনভাবে পার না পায়, সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্ঠান্ত মূলক শাস্তি দেওয়া হয় সেই দাবি জানানো হয়েছে। বক্তারা মুন্নির হত্যাকারী ইয়াহিয়া যাতে প্রশাসনে কোন প্রভাব বিস্তার না করতে পারে সে দাবিও জানান। শুক্রবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে ব্ক্তারা এ দাবি জানান। যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক ও পল্লী সমাজ সদর সিলেট এ কর্মসূচির আয়োজন করে।
যৌন হয়রানি নির্র্মূলকরণ নেটওয়ার্কের আহবায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপত্বিত্বে ও সুজনের সহ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সিলেটের বিভাগীয় প্রধান সৈয়দা শিরিন আখতার, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের (বামাসাক) সভাপতি ফয়সল আহমদ বাবলু, পরিবেশ ও হাওর উন্নয়ন পরিষদের সভাপতি কাশমীর রেজা, মানবাধিকার সংগঠক ফরিদা নাসরিন, কবি আবিদ ফায়সাল, উইমেন ওয়ার্ডসের অদিতি দাস, ব্র্যাক জেলা ব্যবস্থাপক কায়েম উদ্দিন, মো, শাহ আলম, মুহিবুর রহমান, এমএ শিহাব, আহসানুল হক দিদার, ব্র্যাক কর্মকর্তা নির্মল কুমার সাহা, মো. হাবিবুলাহ, আবু সাইয়িদ, মামুনুর রশীদ, পলী সমাজের নেত্রী আয়েশা আখতার, আমেনা বেগম, মরিয়ম বেগম, শিউলি বেগম ও সাধারণ সদস্য প্রমূখ।
সভায় বক্তারা শঙ্কা প্রকাশ করে বলেন, মুন্নী হত্যাকারী ইয়াহিয়ার পরিবারের লোকজন প্রভাবশালী মহলে যোগাযোগ করছেন। তারা এ ঘটনাটি ভিন্ন্খাতে প্রবাহের নানা অপচেষ্ঠা চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়। বক্তারা অবিলম্বে এমসি কলেজে মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যা চেষ্ঠার মত দ্রুত তদন্ত করে আদালতে চার্জশিট দেওয়ার দাবি জানান।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed