মুন্নি হত্যাকারীর শাস্তির দাবিতে সিলেটে মানবন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দিরাই পৌর এলাকায় “হুমায়রা আক্তার মুন্নি” হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নারী বিষয়ক অনলাইন সাময়িকী উইমেন ওয়ার্ডস এর উদ্যোগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উক্ত মানবন্ধন অনুষ্ঠিত হয়।
নারী মুক্তি সংসদ সিলেটের সভাপতি ইন্দ্রানী সেন’র সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী ফাহমিদা খান ঊর্মির সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও কন্যা শিশু নির্যাতনের হার ক্রমাগত বাড়ছে। প্রায় প্রতিদিনই ধর্ষণসহ বিভিন্ন ধরণের সহিংসতার খবর প্রকাশিত হচ্ছে। যা খুবই বেদনাদায়ক। আমাদের সকলের তাই ঐক্যবদ্ধ হতে হবে। মুন্নির হত্যাকারীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন আর কেউ এ ধরণের ঘটনা ঘটানোর সাহস না পায়।আজকের এই মানববন্ধনে সবাই উপস্থিত থেকে উত্যক্তকারী, নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে একাত্ম হবার আহব্বান জানান।
প্রসঙ্গত, প্রেমে প্রত্যাখান হয়ে গত ১৬ ডিসেম্বর শনিবার রাতে ঘরে ঢুকে মুন্নিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে ইয়াহিয়া।
এদিকে ঘটনার ২দিন পর ১৮ ডিসেম্বর সন্ধ্যায় মুন্নীর মা রাহেলা বেগম বাদী হয়ে ইয়াহিয়া ও তানভীরকে আসামি করে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইতোমধ্যে আসামীদের গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামী মুন্নিকে হত্যার কথা স্বীকার করে সুনামগঞ্জ আদালতের জবানবন্দিও প্রদান করেছে।
মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন উইমেন ওয়ার্ডসের সম্পাদক অদিতি দাস, এতে আরো বক্তব্য রাখেন, প্রবীণ সংস্কৃতিকর্মী অম্বরীষ দত্ত, ব্লাস্ট এর সমন্বয়ক এড. ইরফানুজ্জামান চৌধুরী, সুজন সিলেটের সভাপতি ফারুখ মাহমুদ চৌধুরী, সংস্কৃতিকর্মী এনামুল মুনীর, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, ইনার হুইলের সাধারণ সম্পাদক ফরিদা নাসরিন, শতভিষার মুখ্য নির্বাহী রীমা দাস, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, রাজনৈতিককর্মী রনেন সরকার রনি, সমাজকর্মী তমিস্রা তিথি।
এতে আরো উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সাংবাদিক ইয়াহহিয়া ফজল, সজল ছত্রী, সজল ঘোষ, নাট্য ও সংস্কৃতিকর্মী মোস্তাক আহমেদ, গৌতম দত্ত চৌধুরী, গৌরব দত্ত চৌধুরী, স্বপ্না দে, উত্তম কাব্য, সাগর দাস জন, মাসুম খান, লিপি রানী মোদক, সায়েম আহমেদ, এড. আজিজুর রহমান, শিমুল আক্তার মুন্নি, নাঈম প্রমুখ।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed