মুন্নিকে হত্যার কথা স্বীকার করল ঘাতক ইয়াহিয়া
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই পৌর এলাকায় স্কুলছাত্রী সুমাইয়া আক্তার মুন্নী হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া ইয়াহিয়া হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ইয়াহিয়াকে সুনামগঞ্জ আদালতে হাজির করা হলে প্রায় আধাঘণ্টা ১৪৪ ধারায় জবানবন্দী প্রদান করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, হ্ত্যার অভিযোগে গ্রেফতার হওয়া ইয়াহিয়াকে আদালতে হাজির করা হয়েছে। সে মুন্নীকে হত্যা করার কথা আদালতে স্বীকারও করেছে।
উল্লেখ, প্রেমে প্রত্যাখান হয়ে গত ১৬ ডিসেম্বর রাতে স্কুলছাত্রী সুমাইয়া আক্তার মুন্নির কক্ষে ঢুকে তাকে উপর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় ঘাতক ইয়াহিয়া। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় মুন্নি। এ ঘটনায় পলাতক এহিয়াকে বুধবার রাতে সিলেট সদর উপজেলার দর্শা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিহতের মা দিরাই থানায় ইয়াহিয়া ও তানভীর নামের দুই যুবকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed