জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে নুর আলী নামের এক অটোরিক্সা চালক । সে সিলেটের বিশ্বনাথ উপজেলার জয়কলস ইউনিয়নের মইজপুর গ্রামের সুরুজ আলীর ছেলে।
এলাকাবাসী জানান, নুর আলী দীর্ঘদিন ধরে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া আশিঘর গ্রামের ব্যবসায়ী হারুন মিয়ার বাড়িতে বসবাস করে তাদের অটোরিকশা চালাতো।
বুধবার বিকেলে নুর আলী বাড়ির পাশের পুকুরে জাল দিয়ে মাছ ধরতে পানিতে নামে। এ সময় পুকুরের পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয় বলে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই হাবিব জানিয়েছেন ।
তিনি বলেন, কোন ধরণের অভিযোগ না থাকায় স্থানীয়দের অনুরোধে ময়না তদন্ত ছাড়া লাশ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed