শনিবার ২ কোটি ২১ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৩ ডিসেম্বর শনিবার ৬-৫৯ মাস বয়সী ২ কোটি ২১ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার ঢাকা শিশু হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিশুরা স্থায়ী ও অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাবে। একটি শিশুও বাদ যাবে না। এজন্য ফেরিঘাট, লঞ্চঘাট, বাস স্টেশন, রেল স্টেশন, বঙ্গবন্ধু সেতু, দাউদকান্তি সেতু, মেঘনাসেতুসসহ অন্যান্য অস্থায়ী কেন্দ্রের মাধ্যমেও এ ক্যাপসুল খাওয়ানো হবে।’
মন্ত্রী মা-বাবাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আপনাদের সন্তানকে টিকাকেন্দ্রে নিয়ে আসুন। তাদের রোগ প্রতিরোধে সহায়তা করুন।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২-৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী প্রায় ২৬ লাখ শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল। প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী ইপিআই কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
রোহিঙ্গাদের কারণে পোলিও ছড়ানোর আশঙ্কা করে মন্ত্রী বলেন, ‘পোলিও আমরা নির্মূল করেছি। ভয় পাই কখন না আবার পোলিও ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে ডিপথেরিয়া রোগী আছে। ওরা যে রোগগুলো নিয়ে এসেছে এগুলো যেন ছড়িয়ে না পড়ে। আমরা ইউনিসেফের সহায়তায় রোহিঙ্গাদের সেবা দিচ্ছি এবং এদের আমরা আবার নিজ দেশে ফেরত পাঠাব।’
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed