Main Menu

মাধবপুরে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধপুর উপজেলার সুন্দ্রাদিল গ্রামের একটি ধান ক্ষেত থেকে বুধবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সেলিম মিয়া (৩০) সুন্দ্রাদিল গ্রামের এলাম খাঁর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সেলিম মিয়া মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এদিন তিনি বাড়িতে আর ফিরে আসেননি। স্থানীয়রা আজ বুধবার ভোরে সুন্দ্রাদিল এলাকার একটি ধান ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে।
মাধবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মমিনুল হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মোটর সাইকেল ছিনতাই করার উদ্দেশ্যে ছিনতাইকারীরা খুন করে লাশ ফেলে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি খোলাসা হবে বলে জানান এস আই মমিনুল।

Share





Related News

Comments are Closed