নবীগঞ্জে ৫৪ দিনেও নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি
নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মশিবপুর গ্রামের মো. মুমিনুল হকের ২য় স্ত্রী খাউরুন বেগম (২০) নিখোঁজের ১ মাস ২৪ দিন অতিবাহিত হলেও এখনও তার সন্ধান মেলেনি।
জানা যায়, মো. মুমিনুল হক পেশায় একজন হারবাল ব্যবসায়ী। তার মালিকানাধীন স্থানীয় কামারবাজারে ‘সালমা মডার্ন হারবাল’ একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই ব্যবসা প্রতিষ্ঠানে প্রতি রোববার ও বুধবারে খাইরুন বেগম তার স্বামীর সাথে কর্মরত থাকেন। গত ২৫ অক্টোবর সকালে খাইরুন তার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান হারবাল সেন্টারে আসার কথা বলে নিখোঁজ হন।
তার স্বজনরা আত্মীয় স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুজি করেও সন্ধান না পেয়ে পরদিন ২৬ অক্টোবর নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন (জিডি-নং ১১৬০ তাং ২৬/১০/১৭)।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed