Main Menu

এনইউবিটি খুলনাতে স্প্রিং সেমিষ্টারে ভর্তি মেলা শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে স্প্রিং সেমিষ্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। বুধবার ২০ ডিসেম্বর দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ৩১শে ডিসে¤¦র পর্যন্ত। সরকারি ছুটির দিন সহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে।
ভর্তি মেলা উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন এর অধ্যাপক ও এন ইউ বি টি খুলনার এ্যাডভাইজার প্রফেসর ডঃ এ টি এম জহিরউদ্দীন, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইনচার্জ জনাব এ এইচ এম মনজুর মোর্শেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
ফেয়ার চলাকালীন ভর্তি ফির উপর ৬০% সহ টিউশন ফির উপর অতিরিক্ত ১০% ছাড় থাকবে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে বিবিএ, ইংরেজী, সিএসই, ইইই, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও অর্থনীতি বিষয়ে অনার্স কোর্স চালু আছে। এছাড়া স্মাতকোত্তর পর্যায়ে এমবিএ (রেগুলার ও এক্সিকিউটিভ), এমএ (ইংরেজী)ও এমএসএস (অর্থনীতি) কোর্স চালু আছে।

Share





Related News

Comments are Closed