বিশ্বনাথে তিন বিএনপি নেতার পদত্যাগ
বিশ্বনাথ প্রতিনিধি : ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর নিজ ইউনিয়ন সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নে এবারে দেখা দিয়েছে ভাঙ্গনের সুর। একই সাথে সোমবার রাতে উপজেলা বিএনপির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন অলংকারী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হোসেন বজলু, সাধারণ সম্পাদক আলতাব আলী মেম্বার ও সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আলী।
উপজেলা বিএনপি দুটি গ্রুপে বিভক্ত হয়ে দলীয় কর্মকান্ড পরিচালনার পাশাপাশি এবার ইলিয়াস আলীর নিজ হাতে গড়া নিজের (ইলিয়াস) ইউনিয়নের বিএনপির তিন শীর্ষ নেতার এভাবে পদত্যাগ করাটা দুঃখজনক বলে মনে করছেন তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ। জাতীয় সংসদ নির্বাচনের অন্তিম সময়ে বিএনপিতে এমন ভাঙ্গন নির্বাচনী ফলাফলেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা তৃণমূল বিএনপির।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা করার সত্যতা স্বীকার করলেও কি কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন তা স্পষ্ট করেননি বিএনপির ওই তিন নেতা।
মোবাইলে পদত্যাগের কারণ জানতে চাইলে অলংকারী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হোসেন বজলু সাংবাদিকদের জানান, সাধারণ সম্পাদক আলতাব আলী মেম্বারের সাথে যোগযোগ করার কথা বলেন। আলতাব আলী মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে নিজে পদত্যাগ করেছেন। আর বাকী দু’জন কেন পদত্যাগ করেছেন বিষয়টি তিনি জানেন না বলে জানিয়েছেন।
এদিকে পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যান।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed