জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫, আটক ৫
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মঙ্গলবার আটকদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম, মিলন্দর আলী, মামুন মিয়া, জাহাঙ্গীর আলম ও কবির মিয়া।
আহতরা হলেন আরজ আলী, ফজলু মিয়া, জাহেদ মিয়া, সুমেনা বেগম, বকুল মিয়া, মিলন ধরসহ ১৫ জন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ঘীপুরা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম ও একই গ্রামের আরজ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার বিকেলে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপি উভয় পক্ষের পাল্টাপাল্পি হামলায় নারীসহ ১৫ জন আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত অবস্থায় আমিন উল্লাহকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে। এর মধ্যে জাহাঙ্গীর আলম ও কবির মিয়ার সংর্ঘষের ঘটনায় জড়িত নয় বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা বলেন, দু’জন নিরপরাধ। তাদের মধ্যে জাহাঙ্গীর আলম গাড়ি চালক ও কবির মিয়া দিনমজুর।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় আটককৃত ৫ জনকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed