ছাতকে সুরমা নদীতে নৌকাডুবে নিহত ১
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে পাখরবাহী একটি নৌকাডুবে নৌকা চালকের মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে ছাতক সদরের মাছুখালী এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় ঘুমন্ত নৌকা চালক রাজু আহমদ (২১) নিখোঁজ হন। পরে সকাল সাড়ে ১১টায় ছাতক ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। সে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের আপ্তাব উদ্দিনের পুত্র।
ছাতক থানা পুলিশ এব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পরRead More
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More



Comments are Closed