কমলগঞ্জে বিনামূল্যে চক্ষুু শিবির
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার শহীদনগর বাজারে গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ‘ বিএনএসবি’ মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের কার্যালয়ে প্রায় ৮শত রোগিকে এ সেবা প্রদান করা হয়েছে।
গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান চিনু সভাপতিত্বে ও মনসুর খানের পরিচালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, পতনউষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু। এছাড়া উপস্থিত ছিলেন, আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী তরিকুর রশীদ চৌধুরী শওকত, মৌলভীবাজার চক্ষু হাসপাতালের ডা. ছাদিয়া খানম, ডা. মোজাহের আলী, আনোয়ার খান, হাজী সুলেমান আহমদ, আবুল বশর জিলুল, মাহিদুল ইসলাম, আব্দুল মোমিন, জুয়েল আহমদ, শাকের হোসেন জয় প্রমুখ।
উল্লেখ্য, ৮শত রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও ৫০জন ছানিপড়া রোগির অপরেশনের ব্যবস্থা করা হবে।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed