Main Menu

প্রবাসীদের জন্য মন্ত্রণালয়ের হটলাইন

বৈশাখী নিউজ ডেস্ক : প্রবাসীদের বিভিন্ন সুবিধা-অসুবিধা জানতে হটলাইন চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এখন থেকে ০১৭৮৪-৩৩৩৩৩৩, ০১৭৯৪-৩৩৩৩৩৩ এবং ০২-৯৩৩৪৮৮৮ এই তিনটি নম্বরে ফোন করে প্রবাসীরা তাদের যে কোনো অভিযোগ জানাতে পারবেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার মন্ত্রণালয়ের সচিব নমিতা হালদার তিনটি হটলাইন নম্বর উদ্বোধন করেছেন। এগুলো প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা (বাংলাদেশ সময়) পর্যন্ত চালু থাকবে।

“এখানে ফোন করে প্রবাসী ও তাদের স্বজনরা নিজেদের সুবিধা-অসুবিধার কথা জানাবেন। সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

Share





Related News

Comments are Closed