নীলফামারীতে যুব গেমস উদ্বোধন
মোঃ রিমন চৌধুরী,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে যুব গেমস উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে বেলুন উড়িয়ে ও মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে এর উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
উদ্বোধনের পর স্টেডিয়ামে অবস্থিত জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়স্থ স্মৃতি অম্লান চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
শোভাযাত্রায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি প্রকৌশলী এস.এম শফিকুল আলম ডাবলু, নির্বাহী সদস্য, সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ, ক্রীড়ামোদীসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তারা অংশ নেন।
জানানো হয়েছে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ১৮ ডিসেম্বর থেকে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ যুব গেমস ২০১৮ অনূর্ধ্ব-১৭ এর প্রথম রাউন্ডে দলীয় পর্যায়ে ব্যাটমিন্টন, কাবাডি, ফুটবল, সাঁতার, ভলিবল, হকি ও একক পর্যায়ে বক্সিং, কুস্তি, তায়কোয়ান্ডো, শুটিং খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন নীলফামারী জেলার ৬ উপজেলার খেলোয়াড়রা।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed