প্রবাসীদের হয়রানি বন্ধের দাবী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে সিলেট প্রবাসী মঞ্চের উদ্যোগে সোমবার আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা দেশে-বিদেশে প্রবাসী হয়রানি বন্ধের দাবী জানিয়েছেন। বক্তাগণ বলেন, দেশে আসা-যাওয়ার পথে প্রবাসীরা বিমান বন্দরে কর্মরত এক শ্রেণীর অসৎ, ঘুষখোর কর্মকর্তা ও কর্মচারীর লালসার শিকার হন। এছাড়া, দেশে অনেক প্রবাসীর জায়গা-জমি জোরদখল হয়। কখনো কখনো প্রতারক চক্র প্রবাসীদের কে বিভিন্ন ফাদে ফেলে বিরাট অংকের টাকা হাতিয়ে নেয়। চুরি, ডাকাতি , চাদাবাজি ইত্যাদির শিকার হন প্রবাসীরা। প্রবাসে অবস্থানের কারণে ভোটার তালিকায় নাম না থাকলে ভোট দিতে পারেন না । এর কোন সঠিক ব্যবস্থা এখনো গ্রহণ করা হয়নি। ্প্রবাসী শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবেশ অধিকার সুরক্ষা করতে হবে।
সভায় বক্তারা প্রবাসী হয়রানি বন্ধ ও প্রবাসী শ্রমিকদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করার জোর দাবী জানান। সিলেট প্রবাসী মঞ্চের পরিচালক সাংবাদিক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে একে নিউজ মিডিয়া চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় শুরুতেই বক্তব্য রাখেন, প্রবাসী আব্দুস সালাম ও শানুর আহমদ। উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সৈয়দ শামসুন্নুর, এম আর সুমন, আলিমুদ্দীন, রাশেল আহমেদ, জাবেদ আহমদ, জুতির্ময় দাশ(রনি) প্রমুখ ।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed