Main Menu

সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য ফরম বিতরণ শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রতিষ্ঠান ‘সিলেট অনলাইন প্রেসক্লাবের’ সদস্য ফরম বিতরণ শুরু হয়েছে। ১৯ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

নগরীর বন্দরবাজার মধুবন সুপার মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত ‘সিলেট অনলাইন প্রেসক্লাবের’ এর নিজস্ব কার্যালয় হতে প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সদস্য ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।

আগ্রহী অনলাইন সাংবাদিকদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেয়ার জন্য সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ অনুরোধ জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed