Main Menu

ডোমারে নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যালয়ে ঢুকে পড়ে ট্রাক

ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমারে নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাক শহরের উপকন্ঠে অবস্থিত শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে পড়ে। এতে বিদ্যালয়ের একটি কক্ষ ধসে পড়ে। সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শীরা জানায়, বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর গতি নিয়ন্ত্রনের জন্য একটি বিট রয়েছে। সকাল ৭টার দিকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-২১১২) বিটে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রন হারিয়ে ওই বিদ্যালয়ে ঢুকে পড়ে। এতে বিদ্যালয়ে অবস্থিত উপজেলা রিসোর্স সেন্টারের একটি রুমের একাংশ ভেঙ্গে যায়। এলাকার লোকজন ট্রাকটি আটক করতে সক্ষম হয়।

Share





Related News

Comments are Closed